নং | বিষয় | ভর্তির আবেদনের যোগ্যতা ও আনুষঙ্গিক তথ্যাদি |
১ | ভেটেরিনারি মেডিসিন অনুষদের এম.এস. কোর্সের বিষয়সমূহ: এনাটমি, ডেয়রি সায়েন্স, পোল্ট্রি সায়েন্স, প্যাথলজি, প্যারাসাইটোলজি, এনিম্যাল ব্রিডিং এন্ড জেনেটিক্স, এনিম্যাল এন্ড পোল্ট্রি নিউট্রিশন, এনিম্যাল সাইন্স, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মেডিসিন, সার্জারি, ইপিডেমিওলজি (আসন সংখ্যা-২০) ,থেরিওজেনোলজি এবং এগ্রিকালচারাল ইকোনমিক্স । | ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন বা এমবিবিএস বা সমমানের ব্যাচেলর ডিগ্রিধারী, জিপিএ ৪.০ এর মধ্যে ৩. ০ অথবা ৫.০ এর মধ্যে ৪.০ এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম বি (৩.০) গ্রেড বা সমমান নম্বর থাকতে হবে। ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন বা সমমান কোর্সে সংশ্লিষ্ট পঠিত বিষয়ে কমপক্ষে ৩ ক্রেডিট ঘন্টা (বার্ষিক পদ্ধতিতে ১৫০ নম্বর) কোর্স অধ্যয়ন করতে হবে। |
২ | ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের এম.এস. কোর্সের বিষয়সমূহ: ফুড কেমিস্ট্রি এন্ড কোয়ালিটি এ্যসিওরেন্স, এপ্লাইড হিউম্যান নিউট্রিশন এন্ড ডায়েটেটিক্স, ফুড প্রসেসিং এন্ড ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটেশনাল ফুড ইঞ্জিনিয়ারিং । | বিএসসি (অনার্স) ইন ফুড সায়েন্স এন্ড টেকনোলজি বা সমমানের ব্যাচেলর ডিগ্রিধারী, জিপিএ ৪.০ এর মধ্যে ৩. ০ অথবা ৫.০ এর মধ্যে ৪.০ এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম বি (৩.০) গ্রেড বা সমমান নম্বর থাকতে হবে। বিএসসি (অনার্স) ইন ফুড সায়েন্স এন্ড টেকনোলজি বা সমমান কোর্সে সংশ্লিষ্ট পঠিত বিষয়ে কমপক্ষে ৩ ক্রেডিট ঘন্টা (বার্ষিক পদ্ধতিতে ১৫০ নম্বর) কোর্স অধ্যয়ন করতে হবে। |
৩ | ফিশারিজ অনুষদের এম এস কোর্সের বিষয়সমূহ: ফিশ বায়োলজি এন্ড বায়োটেকনোলজি, একোয়াকালচার, মেরিন বায়ো-রিসোর্স সাইন্স, ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট এবং ফিশিং এন্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি | ব্যাচেলর অব সায়েন্স ইন ফিশারিজ (অনার্স ) বা সমমানের ব্যাচেলর ডিগ্রিধারী, জিপিএ ৪.০ এর মধ্যে ৩.০ অথবা ৫.০ এর মধ্যে ৪.০ এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম বি (৩.০) গ্রেড বা সমমান নম্বর থাকতে হবে। ব্যাচেলর অব সায়েন্স ইন ফিশারিজ (অনার্স ) বা সমমান কোর্সে সংশ্লিষ্ট পঠিত বিষয়ে কমপক্ষে ৩ ক্রেডিট ঘন্টা (বার্ষিক পদ্ধতিতে ১৫০ নম্বর) কোর্স অধ্যয়ন করতে হবে। |
৪ | ওয়ান হেলথ ইনস্টিটিউট এর অধীন মাস্টার্স ইন পাবলিক হেলথ (এম.পি.এইচ) | প্রার্থীকে অবশ্যই অত্র বিশ্ববিদ্যলয়ের যে কোন অনুষদ হতে উত্তীর্ণ/এমবিবিএস/বিডিএস (Bachelor of Dental Surgery)/ পরিবেশ বিজ্ঞান (Bachelor of Environmental Science)/ফার্মেসী (Bachelor of Pharmacy) এবং ব্যাচেলর অব পাবলিক হেলথ (Bachelor of Public Health) ডিগ্রিধারী জিপিএ ৪.০ এর মধ্যে ৩. ০ অথবা ৫.০ এর মধ্যে ৪.০ এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম বি (৩.০) গ্রেড বা সমমান নম্বর থাকতে হবে। ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন বা সমমান কোর্সে সংশ্লিষ্ট পঠিত বিষয়ে কমপক্ষে ৩ ক্রেডিট ঘন্টা (বার্ষিক পদ্ধতিতে ১৫০ নম্বর) কোর্স অধ্যয়ন করতে হবে। |
৫ | আবেদনের পদ্ধতি | ক্রমিক নং-১-৩ পর্যন্ত চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এর অনুকূলে জনতা ব্যাংক, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) শাখা, খুলশী, চট্টগ্রাম এর চলতি হিসাব নং সিভাসু ছাত্র/ছাত্রী CD-১৭৪ এ টাকা ১০০০/= (এক হাজার) মাত্র (সিভাসু এর হিসাব শাখা হতে জমা রশিদ পূরণ পূর্বক) জমাদানের রশিদ জমাদানপূর্বক কো-অর্ডিনেটর (উচ্চশিক্ষা ও গবেষণা) এর অফিস (মেডিসিন এন্ড সার্জারী ভবন এর ৫ম তলা রুম নং-৫১০) হতে নির্ধারিত ফরম সংগ্রহ ও জমা প্রদান করা যাবে। |
৬ | আবেদনের সাথে প্রয়োজনীয় সংযুক্তি ও তথ্যাদি (একাডেমিক ও গবেষণা সংশ্লিষ্ট) | (ক) শিক্ষাজীবনের সকল উত্তীর্ণ পরীক্ষার সত্যায়িত সার্টিফিকেট, মার্কশীট/ ট্রান্সক্রিপ্ট, ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবিসহ অন্যান্য প্রমাণপত্রাদি। |
(খ) আবেদনকারীর প্রস্তাবিত এম.এস এবং এম.পি.এইচ. গবেষণার শিরোনাম। |
(গ) আবেদন ফরমে প্রস্তাবিত গবেষণা তত্ত্বাবধায়কের (Supervisor) স্বাক্ষর বা সম্মতিসূচক মন্তব্য। |
(ঘ) চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে নূন্যতম ১ (এক) বছরের ছুটি মঞ্জুরী/সম্মতি পত্র। |
(ঙ) অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন/এমবিবিএস/বিএসসি (অনার্স) ফুড সায়েন্স এন্ড টেকনোলজি/ব্যাচেলর অব সায়েন্স ইন ফিশারিজ (অনার্স)/সমমান ব্যাচেলর) ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে মাইগ্রেশন সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)। |
৭ | আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের তারিখ | ০৪-১৫ জানুয়ারি ২০২৬ খ্রি. পর্যন্ত। |
৮ | যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ | উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি কর্তৃক অনুমোদিত ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে ২৫ জানুয়ারি ২০২৬ খ্রি.। |
৯ | যোগ্য প্রার্থীদের ভর্তি | ২৭-২৮ জানুয়ারি ২০২৬ খ্রি.। |
১০ | ক্লাস শুরু | ১ ফেব্রয়ারি ২০২৬ খ্রি.। |