Students

  Teachers

  Staffs

 



জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা






জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই ২০১৮ইং সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডা. মো. রায়হান ফারুক। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।  

“স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”শ্লোগানে এবার জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ পালিত হচ্ছে।