Students

  Teachers

  Staffs

 



চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত






চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে ১২ ফেব্রুয়ারী ২০১৭ ইং সকাল নয়টায় ফিতা কেটে পিঠা উৎসব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। এর আগে শিক্ষক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। উৎসবে মোট দশটি স্টলে দেশের বিভিন্ন অঞ্চলের ৬৫ প্রকারের পিঠা প্রদর্শিত হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডা. মো. রায়হান ফারুক। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।