Students

  Teachers

  Staffs

 



সিভাসু’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন






ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ শুক্রবার চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) মহান স্বাধীনতা জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর . গৌতম বুদ্ধ দাশ-এর নেতৃত্বে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।    

জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সংগীত পরিবেশন শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গবন্ধু ম্যুরাল বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। উপাচার্যের পর শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী ইউনিয়ন, অনুষদ, আবাসিক হল এবং প্রগতিশীল শিক্ষক ফোরামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ হতে শহীদ মিনার বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।    

এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্ণারেবঙ্গবন্ধু মুক্তিযুদ্ধবিষয়ক বই হস্তান্তর করেন উপাচার্য।     

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সিভাসু কর্তৃক আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- বৃক্ষরোপণ, শিক্ষক-কর্মকর্তা-ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ কর্মচারীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ, মিলাদ বিশেষ মোনাজাত, সাংস্কৃতিক সন্ধ্যামুক্তির উৎসবএবং আলোকসজ্জা।      

খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর . গৌতম বুদ্ধ দাশ। এছাড়া, গত বৃহস্পতিবার (২৫.০৩.২০২১) সিভাসু ওয়েবসাইটেস্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানশীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেরকেও পুরস্কৃত করা হয়।    

মহান স্বাধীনতা  জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিনইনস্টিটিউটের পরিচালকরেজিস্ট্রারবিভাগীয় প্রধানপ্রভোস্টবিভিন্ন দপ্তরের পরিচালকপ্রক্টরসহ শিক্ষককর্মকর্তাশিক্ষার্থী  কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।