Students

  Teachers

  Staffs

 



সিভাসু’তে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন






বিনম্র  শ্রদ্ধায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৪ ডিসেম্বর ২০১৯  শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাজ ধারণজাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও  কালো পতাকা উত্তোলন শোভাযাত্রাপুষ্পাঞ্জলি প্রদান এবং শহীদ বুদ্ধিজীবীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত।  সকাল ৮টায় উপাচার্য প্রফেসর ডগৌতম বুদ্ধ দাশ-এর নেতৃত্বে বের করা শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষককর্মকর্তাশিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ডগৌতম বুদ্ধ দাশ। এরপর শিক্ষক সমিতিঅফিসার সমিতিপ্রগতিশীল শিক্ষক ফোরামকর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন।   

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডজান্নাতারা খাতুনপোল্ট্রি রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ডপরিতোষ কুমার বিশ্বাসরেজিস্ট্রার মীর্জা ফারুক ইমামইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল-এর পরিচালক প্রফেসর ডকবিরুল ইসলাম খানপরিচালক (গবেষণা ও সম্প্রসারণপ্রফেসর ডমোহাম্মদ আলমগীর হোসেনপরিচালক (ছাত্রকল্যাণপ্রফেসর ডমেজবাহ উদ্দিনপ্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথভেটেরিনারি ক্লিনিক্স-এর পরিচালক প্রফেসর ডভজন চন্দ্র দাস এবং পরিচালক (অর্থ ও হিসাবমোআবুল কালাম প্রমুখ।