আসছে ২৬-২৮ অক্টোবর ২০২৫ চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অনুষ্ঠিত হবে ১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। তিনব্যাপী এই বৈজ্ঞানিক সম্মেলনে জনস্বাস্থ্য, প্রাণিচিকিৎসা, খাদ্যবিজ্ঞান, মাৎস্যবিজ্ঞান, জৈবপ্রযুক্তি এবং কৃষিবিজ্ঞানসহ বিভিন্ন সেক্টরের স্বনামধন্য দেশি-বিদেশি গবেষক, বিজ্ঞানী, নীতিনির্ধারক এবং পেশাজীবীরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
এবারের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘ট্রান্সডিসিপ্লিনারি ইন্টিগ্রেশন অব টেরেস্ট্রিয়াল অ্যান্ড অ্যাকোয়াটিক ইকোসিস্টেমস ফর অ্যাডভান্সিং হেলথ, ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন’।
সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠেয় উক্ত বৈজ্ঞানিক সম্মেলনে কীনোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যের অ্যাডভাইজরি কমিটি অন দ্য মাইক্রোবায়োলজিক্যাল সেফটি অব ফুড-এর ভেটেরিনারি এপিডেমিওলজিস্ট ইমেরিটাস অধ্যাপক আলাসডেয়ার অ্যালেক্স কুক (Emeritus Prof. Alasdair Alex Cook)।
বৈজ্ঞানিক সম্মেলনের জন্য ‘অ্যাবস্ট্রাক্ট সাবমিশন’ ইতোমধ্যে শুরু হয়েছে। অ্যাবস্ট্রাক্ট সাবমিশনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫।আর সম্মেলনে অংশগ্রহণেচ্ছুদের আগামী ১০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে অবশ্যই ‘রেজিস্ট্রেশন’ করতে হবে। ‘অ্যাবস্ট্রাক্ট সাবমিশন’ এবং ‘রেজিস্ট্রেশন’ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিক জানতে ভিজিট করুন কনফারেন্স ওয়েবসাইট (ascon.cavsu.ac.bd)।