Students

  Teachers

  Staffs

 



বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিভাসু’তে খতমে কুরআন ও বিশেষ দোয়া



বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও রোগমুক্তি কামানায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) খতমে কুরআন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে গত মঙ্গলবার খতমে কুরআন ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। কুরআন খতম শেষে বাদ আসর সিভাসু কেন্দ্রীয় মসজিদে মোনাজাত পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম মাওলানা হাফিজ আহমাদ।

দোয়া মাহফিলে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।