Students

  Teachers

  Staffs

 



সিভাসু’তে কৃষিবিদ দিবস পালন-২০১৯






চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৩ ফেব্রুয়ারি ২০১৯ইং ‘কৃষিবিদ দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থীদের অংশগ্রহণে দুপুর ১২টায় বের করা শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। শোভাযাত্রা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য। এরপর শিক্ষক সমিতির পক্ষ থেকেও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

পুষ্পস্তবক অর্পণের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করেন উপাচার্য।

এরপর বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে এক সংক্ষিপ্ত বক্তৃতায় উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, কৃষিতে সাফল্য আসছে। আমরা আশা করি, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণা এবং মাঠ পর্যায়ে কাজ করার মাধ্যমে কৃষিকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সচেষ্ট থাকবে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর মো: আ: হালিম, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. জান্নাতারা খাতুন, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. কবিরুল ইসলাম খান, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. শারমীন চৌধুরী, প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন এবং  প্রফেসর ডা. মো: রায়হান ফারুক, প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, প্রফেসর ড. মনিরুল ইসলাম, প্রফেসর ডা. ওমর ফারুক মিয়াজী প্রমুখ।