চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের জন্য ০২ (দুই) দিনব্যাপী শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি গত ২৫-২৬ এপ্রিল ২০২৬ তারিখে মাইজবাগ পাছপাড়া উচ্চ বিদ্যালয়, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী নবম ও দশম শ্রেণির পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও রসায়ন বিষয়ের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। পাশাপাশি ভেটেরিনারি সায়েন্স বিষয়ে প্রাথমিক ধারনা প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের অধ্যাপক ড. আবদুল আহাদ। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় আয়োজিত এই কর্মসূচিতে মোট ৩০ (ত্রিশ) জন শিক্ষক অংশগ্রহন করেন।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ লুৎফুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি, জনাব সালাহউদ্দিন বিশ্বাস। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। এছাড়াও অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও সম্মানী বিতরণ করা হয়।
উল্লেখ্য, অধ্যাপক ড. আবদুল আহাদ ২০২০ সাল থেকে ধারাবাহিকভাবে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে আসছেন। ইতোমধ্যে তিনি লক্ষীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, পাবনা এবং ময়মনসিংহ জেলাসহ মোট ৬টি জেলায় ১৪টি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছেন এবং সর্বমোট ৩২২+৩০=৩৫২ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করেছেন।