আসসালামু আলাইকুম,
সম্মানিত সহকর্মীবৃন্দ, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের দীর্ঘ প্রতীক্ষিত 'ভেটেরিনারি ফার্মেসি'-এর যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ২৩ জুলাই, ২০২৬ তারিখে মাননীয় উপাচার্য মহোদয় একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
উক্ত উদ্বোধনের প্রস্তুতির অংশ হিসেবে এবং সেবাপ্রার্থীদের সুবিধার্থে আগামীকাল থেকে এই ফার্মেসির কার্যক্রম পরীক্ষামূলকভাবে (Unofficially) শুরু করতে যাচ্ছি। ফার্মেসির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
ধন্যবাদান্তে
পরিচালক, ভেটেরিনারি ক্লিনিক্স, সিভাসু