Students

  Teachers

  Staffs

 

সিভাসু ও এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের মধ্যে সমঝোতা স্মারক সই





চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে সিভাসু’র একাডেমিক ভবনের সম্মেলনকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

সিভাসু’র পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম এবং এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের এজিএম ও ক্লাস্টার হেড (কর্পোরেট মার্কেটিং) রাম প্রাসাদ সুশীল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন। এই চুক্তির আওতায় সিভাসু’র শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উক্ত হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ এবং পরীক্ষানিরীক্ষা করার ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন।

পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভাসু’র ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, বিজয় ২০২৪ হলের প্রভোস্ট প্রফেসর শাহনাজ সুলতানা, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. আবদুল আহাদ, পরিচালক (পোল্ট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার) প্রফেসর ড. এ. কে. এম. হুমায়ুন কবির, পরিচালক (কোস্টাল বায়োডাইভার্সিটি, মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টার) প্রফেসর ড. এ. এস. এম. গোলাম কিবরিয়া এবং এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের সহকারী ব্যবস্থাপক (কর্পোরেট রিলেশন্স) মো: সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, গত ৫৪ বছরে বাংলাদেশের মেডিকেল সেক্টরের কাঙিক্ষত মাত্রায় উন্নতি হয়নি। তবে দেশের যে কয়েকটি হাসপাতাল উন্নত চিকিৎসাসেবা প্রদান করে যাচ্ছে তার মধ্যে এভারকেয়ার হাসপাতাল অন্যতম। উপাচার্য এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম কর্তৃপক্ষকে চিকিৎসাব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার আহ্বান জানান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের সহকারী ব্যবস্থাপক (কর্পোরেট রিলেশন্স) মো: সাইফুল ইসলাম হাসাপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করেন।