বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ অংশ নিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়(সিভাসু)। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত উক্ত ফেয়ার ১২ই সেপ্টেম্বর উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
ইনোভেশন ফেয়ারে সিভাসুর স্টলে ৩টি অনুষদের গবেষণা ও উদ্ভাবনী কর্ম প্রদর্শন করা হচ্ছে। সিভাসুর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গবেষক ও সরকারের ঊর্ধতন কর্মকর্তাগণ সিভাসুর স্টল পরিদর্শন করেন।